ভেনেজুয়েলায় ভয়ঙ্কর ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০-র বেশি, বিধ্বস্ত দেশ

Spread the love

রোজদিন ডেস্ক :

ভেনেজুয়েলায় ভয়ঙ্কর ভূমিকম্পে আজ তছনছ হয়ে গেছে ওই দেশ। এখন অবধি ৩২ জনের মৃত্যু হয়েছে। আহতর সংখ্যা ৭০০ র বেশি।

বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয়ঙ্কর এই ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে সহায়তায় ভারত প্রস্তুত বলে জানিয়েছেন।

ওই দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা জারি করেছেন।

আজ সকালে এক মিনিটের ব্যবধানে ওখানে দুটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১ ও ৭.৫। দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মোরোনের ১৬ কি.মি দক্ষিণ পশ্চিমে। জোড়া ভূমিকম্পের অভিঘাতে তাসের ঘরের মত ঘর বাড়ি ভেঙে পড়ে, মানুষের আর্তনাদ, হাহাকারে ভারী হয়ে যায় বাতাস।

এখন ও বহু মানুষ ধ্বংস স্তুপের নীচে চাপা পড়ে আছেন। উদ্ধারকারী দলগুলি তাঁদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ উদ্বিগ্ন।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার এই মর্মান্তিক পরিস্থিতিতে সহায়তার আশ্বাস দিয়েছেন।

নিহত, আহতদের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আমেরিকা সহ বিভিন্ন দেশের আশঙ্কা।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*