সরকারি সহায়তা প্রাপ্ত কলেজ শিক্ষক দের বেতন বৃদ্ধি করল রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্য সরকারি সহায়তা প্রাপ্ত কলেজ গুলির শিক্ষকদের দুহাজার টাকা করে বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার। বৃহস্পতিবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধান সভায় এই ঘোষণা করেন। ক্ষমতায় এসে তাঁর প্রথম বাজেটে বেশ কয়েকটি ক্ষেত্রের কর্মীদের ভাতা /,বেতন বৃদ্ধি র ঘোষণা করেছেন তিনি। যাঁদের এবার বৃদ্ধি হয় নি, আগামী বছর তাঁদের কথা ভাবনা চিন্তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।
অন্নপূর্ণা যোজনা নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যাঁদের দরকার তাঁরা ই এই সুবিধা পাবেন।
বৃহস্পতিবার স্বপন দাশগুপ্ত আরও বলেন,হেমতাবাদে কলেজ হবে,কালিয়াগঞ্জে হবে মহিলাদের কলেজ, সন্দেশখালিতে মহিলা থানা হবে বলেও অর্থমন্ত্রী জানান।
এইদিন বাজেটের ওপর বিতর্কের জবাবি ভাষণে তিনি এই সব কথা জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*