মুখ্যমন্ত্রী সমীপে সিকিমের মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।।
রাজ্যের দায়িত্বে আসায় শুভেন্দু অধিকারী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
সূত্রে র খবর, সিকিমের মুখ্যমন্ত্রী র সঙ্গে বৈঠকে দুই রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শিলিগুড়ির এস এন টি কমপ্লেক্সে সুস্বাস্থ্য সিকিম ভবন নির্মাণের প্রস্তাব নিয়ে কথা হয় তাঁদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে চিকিৎসার জন্য আসা সিকিম বাসীদের জন্য এই ভবন নির্মাণে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
এই ছাড়া, দুই রাজ্যের পারস্পরিক পরিবহন চুক্তি নিয়েও তাঁদের কথা হয়।
সিকিমের ট্যাক্সি শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় চলাচলের জন্য ছাড়পত্রে এই ট্যাক্সি র সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে ছয় হাজার করা হয়েছে। এর ফলে উভয় রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার আশা।
তিস্তা নদীর পলি তোলা নিয়েও তাঁদের কথা হয়।
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর ইতিবাচক মনোভাব ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*