রোজদিন ডেস্ক: রাজ্য সরকার আসন্ন রথযাত্রা, শ্রাবণী মেলা উপলক্ষে এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার মন্ত্রি সভার বৈঠকে রথ যাত্রা নিয়ে
গুরুত্বপূর্ণ আলোচনা করেন। নবান্ন সূত্রে প্রকাশ, একশো থেকে দেড়শো বছর বা তার বেশি পুরানো রথযাত্রা যেখানে হয়, সেখানে সরকার আর্থিক অনুদান দেবে।
শ্রাবণী মেলা নিয়েও এবার বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে রাজ্য।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, তারকেশ্বরে শ্রাবণ মাসে পুণ্যার্থীদের জন্য পথে চটের কার্পেট বিছিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। শেওড়াফুলি থেকে বহু পুণ্যার্থী শিবের মাথায় জল দেওয়ার জন্য খালি পায়ে হেঁটে যান, তাঁদের কষ্ট লাঘবের জন্য পথে চটের কার্পেট বিছিয়ে তা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হবে। এই ছাড়া মেলা উপলক্ষে এলাকায় সৌন্দর্যায়ন, আলোকসজ্জা ইত্যাদির ব্যবস্থা ও করা হবে। পুণ্যার্থীদের যাতায়াতে কোন অসুবিধা যাতে না হয় সেদিকেও নজর দেবে রাজ্য।

Be the first to comment