বারুইপুর কান্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডল এনকাউন্টারে নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : 
বারুইপুর কান্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডল পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হলেন। সূত্রের খবর, গতকাল গভীর রাতে ঘটনার পুননির্মাণের জন্য প্রভাস মন্ডলকে নিয়ে গেছিল পুলিশ। অভিযোগ, আচমকাই একজন পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেন তিনি। এক রাউন্ড গুলিও চালান। পালটা পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যোগী রাজ্যের মত এখানেও কি এনকাউন্টার রীতি চালু হতে চলেছে?

এই নারকীয় ঘটনায় প্রথম থেকেই জনতার নজরে ছিলেন প্রভাস মন্ডল। ঝোপ ঝাড়, জঙ্গল ঘেরা যে অঞ্চলে বালিকাকে নিয়ে পুকুরে ফেলা হয়েছিল, গতকাল রাত প্রায় একটার সময় পুলিশ তাকে ওখানে নিয়ে যায়। আচমকাই তিনি একজনের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন বলে পুলিশের অভিযোগ।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা, চাঞ্চল্য দেখা দিয়েছে।
নিহত প্রভাস মন্ডলের মা জানিয়েছেন, এমন ছেলের মৃতদেহও তাঁরা নিতে চান না।
গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুর গিয়ে বালিকাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যাকান্ডে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়ে এসেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*