সোদপুরে প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে খুন করে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের 

Spread the love

রোজদিন ডেস্ক :

সোদপুরে প্রকাশ্য রাস্তায় আজ সকালে প্রেমিকাকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা নিয়ে তুমুল উত্তেজনা দেখা দেয়। ওখানে ফিউচার গেট এলাকার এই হাড় হিম ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় মানুষ।

তাঁরা স্বামী স্ত্রী বলে অন্য সূত্রের খবর। একটি সূত্র জানায়, সোদপুরের নাটাগড়ের গীতা দাসের (৩৩) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন আততায়ী যুবক। তবে মাঝে মাঝে প্রকাশ্যে তাঁদের অশান্তিও হোত। আজ সকালে ফিউচার গেট এলাকার ফের দুজনের বচসা বাধলে যুবক ধারালো ছুরি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপায়৷ রক্তাক্ত অবস্থায় যুবতী রাস্তায় লুটিয়ে পড়লে তিনি নিজের পেটে সেই ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করেন। এই ভয়ঙ্কর ঘটনায় স্থানীয় মানুষ যুবককে আগেই বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। ছুরি নিয়ে তাঁদের দিকে তেড়ে যান অভিযুক্ত। পরে নিজেও রক্তাক্ত হয়ে প্রেমিকাকে জড়িয়ে রাস্তায় পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গীতা দাস কে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

আততায়ী সুভাষ দাস ও নিহত মহিলা স্বামী স্ত্রী বলে অনেকে জানান। সাংসারিক অশান্তির জেরে এই মর্মান্তিক ঘটনা বলে পুলিশের অনুমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*