১০টা

Spread the love
  1. নবান্নে শিল্পপতি অশোক টোডির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বেশ কিছুক্ষণ ধরে চলে এই বৈঠক। পাশাপাশি মিৎসুবিশির সঙ্গেও নবান্নে পৃথক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মিতসুবিশির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ও।
  2. পুলিশের অস্ত্র কেড়ে গুলি চালিয়ে পালানোর সময়ে এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুর নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ময়নাতদন্তের জন্য গঠন করে হয়েছে বিশেষ তিন সদস্যের বোর্ড।
  3. স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানাচ্ছেন, পুলিশ কিংবা জেল হেফাজতে থাকাকালীন পুলিশের গুলিতে মৃত্যুর ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনের যা প্রোটোকল রয়েছে, সেইমতোই তিন সদস্যের কমিটির তত্ত্বাবধানে মেডিক্যাল কলেজ স্তরের মর্গে ময়নাতদন্ত করা হচ্ছে।
  4.  লেনদেন নিয়ে সন্দেহ হওয়াতেই ওই মামলার তদন্তভার নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই ফ্রিজ করা হল তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট। ওই তিন অ্যাকাউন্টে ৪৪০ কোটি টাকা ছিল বলে জানা গিয়েছে। বাকি অ্যাকাউন্টেও রয়েছে ইডি-র নজর।
  5. দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর খুলছে চন্দননগরের গোন্দলপাড়া, শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল ও ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া সহ বেশ কয়েকটি মিল।
  6. প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠক করলেন বর্তমান কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে।
  7. নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি-১ অঞ্চলে মোট আসন ১৫ টি। তার মধ্যে তৃণমূল ৮ এবং বিজেপি ৭টি আসন পেয়েছিল। তৃণমূলের প্রধান ছিলেন মৌমিতা মন্ত্রী এবং উপপ্রধান সুনীল বরণ জানা। মৌমিতা ইস্তফা দেওয়ার পর বুধবার সাধারণ সভায় বিজেপির প্রধান হন নমিতা কয়াল পাত্র এবং উপপ্রধান শিবকালী ঘোড়াই।
  8. ইংরেজবাজারে নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্তের বাড়িতে নমুনা সংগ্রহে ফরেন্সিক টিম। একাধিক নমুনা সংগ্রহ করেন ফরেন্সিকের সদস্যরা।
  9. দেশে ফিরলেন বীরভূমের বাসিন্দা সুইটি বিবি, তাঁর দুই নাবালক সন্তান এবং সোনালি খাতুনের স্বামী দানিশ শেখ। বুধবার দুপুরে মালদার ইংরেজবাজার ব্লকের মহদিপুর এলাকার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়েই ওই চারজনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে প্রশাসন।
  10. দিল্লির রোহিনী এলাকায় ভেঙে পড়ল চার তলা বাড়ি। বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*