কাটোয়ায় আত্মঘাতী হকার, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক: কাটোয়া স্টেশনে উচ্ছেদের ফলে রুজি রোজগার হারিয়ে এক হকার আত্মঘাতী হয়েছেন।বৃহস্পতিবার গভীর রাতে অপূর্ব সাহা (৩১) আত্মহত্যা করেন।পরিবারের বক্তব্য, উচ্ছেদের ফলে রুজি রোজগার হারিয়েছিলেন তিনি।। স্টেশনে লেবু জল বিক্রি করে সংসার চালাতেন। এই খবর ছড়িয়ে পড়তে কাটোয়ায় হকার মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।বিজেপি সরকার রেল কে কর্পোরেট দের কাছে বিক্রি করছে বলে হকার রা অভিযোগ করেন। গত এক মাস ধরে রোজগার না থাকায় হতাশ হয়ে পড়েন অপূর্ব সাহা। মাইক্রো ফিনান্স থেকে নেওয়া ঋণ শোধ করতে পারছিলেন না। বাড়ছিল পাওনাদার দের চাপ। এই সব সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হন বলে পরিবার জানায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*