রোজদিন ডেস্ক :
বঙ্গোপসাগরে ভূমিকম্পের জেরে আজ ভোরে বিশাখাপত্তনম সহ অন্ধ্র প্রদেশের বেশ কিছু অঞ্চলে ভূকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫।
এর ফলে গজুওয়াকা,মঙ্গলাপালেম, সাগরনগর, পেড্ডা ওয়ালটেয়ার, আরিলোভা, আপ্পুঘর ও বেশ কিছু এলাকায় ভূকম্প হয়। বঙ্গোপসাগরে মৃদু ভূমিকম্পের জেরেই বিশাখাপত্তনম ও বেশ কিছু এলাকায় মৃদু ভূকম্প হয়। কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

Be the first to comment