প্রতিবেদন: বারুইপুরের নৃশংস ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে এবার যুক্ত হল লেকটাউনের ঘটনা। দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন তাঁরই গৃহশিক্ষক। অভিযোগ, লেকটাউনে ওই ছাত্রীকে বাড়িতে পড়ানোর নামে ডেকে নিয়ে গিয়ে জলের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেয় অভিযুক্ত অনিমেষ নাগ। তারপর তার উপর শারীরিক নির্যাতন চালায় ওই শিক্ষক, এমনই অভিযোগ। অভিযোগের তদন্তে নেমে শনিবার অভিযুক্ত গৃহশিক্ষক অনিমেষ নাগকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। ধৃতকে রবিবার বিধাননগর আদালতে তোলা হলে তাকে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তদন্তের স্বার্থে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment