বারুইপুর ঘটনায় সিপিএম নেতা লাহেক আলি আটক!

Spread the love

রোজদিন ডেস্ক: বারুইপুরের নারকীয় ঘটনার প্রতিবাদ, বিক্ষোভে প্রথম থেকেই সামনের সারিতে ছিলেন তিনি। সিপিএমের স্থানীয় নেতা লাহেক আলি কে আজ রাতে আটক করেছে পুলিশ। এই নিয়ে তীব্র প্রতিবাদে সরব হয়েছেন দলীয় নেতারা৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তী এর তীব্র প্রতিবাদ করেছেন।
সিপিএমের অভিযোগ, এই ঘটনায় প্রথম থেকেই বামপন্থীদের নিশানা করেছে বিজেপি সরকার।
নাম না করে মুখ্যমন্ত্রী কে বিঁধে সুজন চক্রবর্তী বলেন, তদন্তের আগেই মুখ্যমন্ত্রী কাউকে নির্দোষ বলে দিচ্ছেন, আর্থিক সহায়তা দিচ্ছেন! আবার তদন্ত না করেই বামপন্থী নেতাকে নিশানাও করছেন। রাজ্যে আইনের শাসনের নামে কি আগের সরকারের মত ই বিরোধী দের ওপর দমন পীড়ন হবে বলে তিনি প্রশ্ন তোলেন।
প্রসঙ্গত আগামীকাল সোমবার থেকে রাজ্যে গুন্ডা দমন আইন চালু হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন।
সিপি এম নেতা লাহেক আলি কে পুলিশের আটক করা নিয়ে রাজ্যের বামপন্থী মহলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সমাজ মাধ্যমে এর প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*