রোজদিন ডেস্ক: রাজস্থানের কোটা য় পোলাই খুর্দ গ্রামে ফুচকা খেয়ে শিশুরা সহ
১১৫ জন অসুস্থ হয়ে পড়েছে। ১২ জন হাসপাতালে।
মঙ্গলবার রাতে তাঁরা ফুচকা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক।
রাস্তায় ফুচকা বিক্রেতার কাছে তা খাওয়ার পর তাঁরা অদুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্য দফতর ফুচকা বিক্রেতার ব্যবহৃত জলের নমুনা পরীক্ষা করছে।
কি ভাবে এক সঙ্গে এত জন অসুস্থ হয়ে পড়লো পুলিশ তদন্ত করছে।

Be the first to comment