পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বুধবার রাতে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি নীতিন নবীন এবং দলের সংগঠনের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। আগামী ২০ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে এই বৈঠক ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
  2. তমলুকের মহাপ্রভু মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে সেখানে রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী। তার আগে সেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের সামনে আরতিও করেন মুখ্যমন্ত্রী।
  3. পুরীতে রথযাত্রায়  প্রচন্ড ভিড়ে  শ্বাসকষ্টে মৃত এক, অনেকে অসুস্থ
  4. রোহিঙ্গা ও বাংলাদেশিদের অবৈধভাবে আশ্রয় দেওয়া, তাঁদের নথি তৈরি করে দেওয়ার নেটওয়ার্ক চালানোর মতো অভিযোগে তল্লাশি চালানো হচ্ছে। দেশের মোট ১৩ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এ রাজ্যের একাধিক জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে।
  5. নবম শ্রেণিতেই এই তৃতীয় ভাষা যোগ করা নিয়ে সুপ্রিম কোর্ট বলে, “এটা ঠিক নয়। নবম শ্রেণি পড়ুয়াদের জন্য খুবই চাপের। নবম শ্রেণিতেই কেন নতুন ভাষা শেখানো হবে? আপনাদের ষষ্ঠ শ্রেণিতেই এটা যোগ করা উচিত।”
  6. রাজ্য সড়কে গিয়ে এক ডজনেরও বেশি বালিবোঝাই ডাম্পার আটকালেন রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডল। পুলিশ সূত্রে খবর, কৃষিমন্ত্রীর এই তৎপরতার পরে পুলিশের তরফেও পদক্ষেপ করা হয়েছে। দুধকুমার যে ক’টি গাড়ি আটকে ছিলেন, সব ক’টিই আটক করেছে পুলিশ।
  7. রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের দেখা করে ইস্তফা দেন কোয়েল।
  8. মণীশ গুপ্ত বলেন, আমি তৃণমূলে এলেও আমাকে গত পাঁচ বছর ধরে বসিয়ে রাখা হয়েছে। আমাকে ব্যবহার করেনি। আক্ষেপ বলবো না। তবে এই ধরনের অনেক কারণ তো রয়েছেই। একই সঙ্গে বয়স একটা বড় বিষয়। তাই তৃণমূল তো ছাড়ছি। রাজনীতিও ছেড়ে দিচ্ছি।
  9. তৃণমূলের ‘গুপ্তধন’ ক্যারিবিয়ান দ্বীপে পাচার করা হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের।
  10. বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তৃণমূল নেতাদের সম্পত্তি রয়েছে বাংলাদেশেও। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।
  11. শ্রাবণী মেলার আগে তারকেশ্বর রেলওয়ে স্টেশনে একটি নতুন আরপিএফ পোস্ট ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
  12. নদিয়ার কল্যাণীতে জনরোষের মুখে তৃণমূল নেতা। আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কাঁচরাপাড়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান পঙ্কজ সিংকে।
  13. দু’দিন নিখোঁজ থাকার পরে বংশীহারিতে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রের দেহ। তার নাম আরমান রহমান (১৭)।
  14. রথের দিন সকালে খুঁটি পুজো নিউ আলিপুর সুরুচি সঙ্ঘে। ‘বিশ্বাস ব্রাদার্স’কে ছাড়াই চলতি বছর খুঁটি পুজো হলো সুরুচি সঙ্ঘে। আনন্দে মেতে উঠেছেন এলাকাবাসী।
  15. জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নিউ জ়িল্যান্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ জ়িল্যান্ডের সাউথ আইল্যান্ডে অনুভূত হলো জোরালো কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। যার ফলে ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*