২১ জুলাই এর থিম সং প্রকাশ প্রদেশ কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : 
দীর্ঘ দিন পর আগামী ২১ জুলাই এর শহিদ দিবস পালনে এবার কার্যত সর্বশক্তি নিয়োগ করছে প্রদেশ কংগ্রেস। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার প্রতিদিনই দলের নেতা কর্মীদের নিয়ে শহিদ মিনারের কর্মসূচি সফল করার লক্ষ্যে নানা ব্যবস্থা নিচ্ছেন। আজ দলের পক্ষে এই থিম সং প্রকাশ করা হয়েছে। যুব নেতা জুনেদ খান এই গান গেয়েছেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান,সমাজ মাধ্যমে এই গান রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ও ছড়িয়ে দেওয়া হবে। আগামী ২১ জুলাই কংগ্রেস কর্মীরা যাতে এই গান গাইতে গাইতে শহিদ মিনারে আসতে পারেন। প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি অমিতাভ চক্রবর্তী জানান,২১ জুলাই শহিদ সম্মান দিবসে শহিদ মিনারে শুধুমাত্র শহিদ স্মরণের গানই গাওয়া হবে, সেদিন জুনেদ এই গান গাইবেন।
রথযাত্রার শুভেচ্ছা : প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানান। রথের রশিতে টান দিয়ে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবান জানান। সব পরিবারে শান্তি, সমৃদ্ধি আসুক এই প্রার্থনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*