প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল করছেন বর্তমান মুখ্যমন্ত্রী : মীরা ভট্টাচার্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
মাত্র দুমাসের মধ্যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রতি একের পর এক পূরণ করছেন, এতে খুশি মীরা ভট্টাচার্য। আজ বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী ইস্পাত কারখানার শিলান্যাস করায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য মনে করেন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল করছেন উনি। এক বেসরকারি টিভি চ্যানেলে কিছুটা আবেগের সঙ্গে তিনি বলেন, উনিও চাইতেন রাজ্যের ছেলে মেয়েদের ভিন রাজ্যে কাজের জন্য যেতে না হয়, এর জন্যই সিঙ্গুর, নন্দীগ্রাম, শালবনি ইত্যাদি করতে চেয়েছিলেন। বর্তমান সরকারের আমলে মাত্র দুমাসের মধ্যে এতগুলি শিল্পের শিলান্যাসে তিনি খুশি।
প্রাক্তন সরকারের আমলে তাঁর বাসভবনের মোতায়েন থাকা তিন নিরাপত্তা রক্ষীর একজনকে তুলে নেওয়া হয়েছিল, অতি সম্প্রতি তা ফিরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এতে রীতিমত আপ্লুত মীরা ভট্টাচার্য। বলেন, এত কাজের চাপের মধ্যে উনি যে এই কথা মনে রেখেছেন, এতে খুশি তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*