রোজদিন ডেস্ক: দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্র পতি জিয়াউর রহমানের অন্যতম আততায়ী মহম্মদ মোজাফফর হোসেন ধরা পড়েছেন।১৯৮১ সালের এক সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে জিয়াউর রহমান প্রাণ হারিয়েছিলেন।
তাঁর পুত্র তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
ধৃত মহম্মদ মোজাফফর হোসেন এতদিন কোথায় ছিলেন তা রহস্য। তিনি প্রতিবেশী এক দেশেও ছিলেন বলে অনুমান। সেখানে তিনি নাম পালটে কাগজ পত্র ও তৈরি করেন বলে অভিযোগ উঠেছে। পুরো বিষয় ই বাংলাদেশ পুলিশ তদন্ত করবে বলে জানা গেছে।

Be the first to comment