- শনিবার সকালে শিলিগুড়িতে বিএসএফ-এর ‘প্রহরী সম্মেলনে’ যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরে উত্তরকন্যায় বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর।
- দিল্লির যন্তর-মন্তরে চলছিল ককরোচ জনতা পার্টির অবস্থান আন্দোলন। সেখানেই ২১ দিন ধরে অনশন চালাচ্ছিলেন সোনম ওয়াংচুক। তাঁকে শনিবার সকালে হাসপাতালে সরানোর পরেই আন্দোলনকারীদের যন্তর-মন্তর ছাড়ার জন্য আর্জি জানায় পুলিশ।
- এবার ‘বন্দে মাতরম’ গানকে অপমান করলে বা ইচ্ছাকৃতভাবে গান থামিয়ে দেওয়া বা বাধা দিলে, সোজা হাজতবাস করতে হবে।
- জাতীয় সঙ্গীত অবমাননার ক্ষেত্রে যেমন কড়া আইন আনছে, একইভাবে জাতীয় গান বন্দে মাতরমকে অপমান করাও এবার শাস্তিযোগ্য অপরাধ বলেই গণ্য করা হবে। এমনই বিল আনছে কেন্দ্রীয় সরকার।
- শনিবার থেকে শুরু হচ্ছে তারকেশ্বরের শ্রাবণী মেলা।
- বাড়ি ফিরল রাজ্য স্তরের শুটার দময়ন্তী সেন। বিগত দুই দিন ধরে নিখোঁজ ছিল দময়ন্তী।
- ময়নার অন্নপূর্ণা বাজার এলাকায় ৫ টি দোকানে আগুন লেগে যায়। সূত্র মারফত জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুরো এবং একটি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
- রান্নাঘরে গ্যাস লিক দুর্ঘটনা এবং তার ফলে এক মহিলার বিপজ্জনক ভাবে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় গ্যাস সরবরাহকারী সংস্থা ও ডিস্ট্রিবিউটরকে মোট এক লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল হুগলি জেলা ক্রেতা সুরক্ষা আদালত।
- জম্মু–শ্রীনগর জাতীয় সড়কের উধমপুরে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। শনিবার উধমপুরের সাঙ্গুর চকে এই দুর্ঘটনা ঘটে।
- চলে গেলেন গ্যারি সোবার্স। শুক্রবার তাঁর জীবনাবসান হল ৮৯ বছর বয়সে।

Be the first to comment