খোঁজ মিলল শ্যুটার দময়ন্তী সেনের, স্বস্তিতে পরিবার, সব মহল

Spread the love

রোজদিন ডেস্ক : 
দীর্ঘ ৭২ ঘণ্টার দুশ্চিন্তার অবসান! খোঁজ মিলল কিশোরী শ্যুটার দময়ন্তী সেনের। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে তাঁকে পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান দময়ন্তী। পুলিশ বিশেষ দল গঠন করে তন্ন তন্ন করে তাঁকে খুঁজছিল। আজ সকাল সাতটা নাগাদ তাঁর খোঁজ মেলে। বাবা ধ্রুবজ্যোতি সেন মেয়েকে নিয়ে হাওড়া থানায় গেছেন।
গত কদিন ধরে প্রতিভাবান শ্যুটার দময়ন্তী কে না পেয়ে প্রচন্ড দুশ্চিন্তায় ছিলেন তাঁর পরিবার। মা মৌমিতা সমাজমাধ্যমে মেয়ের জন্য আকুল বার্তা দেন। আজ দময়ন্তী র খোঁজ মেলায় খুশি তিনি। সমাজ মাধ্যমে এই কথা জানিয়ে বলেন, আজ ভোরবেলা দময়ন্তীকে রামকৃষ্ণ পুর ঘাট এলাকা থেকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে। ঈশ্বরের অসীম কৃপায় সে ফিরে এসেছে। এই কঠিন সময়ে যাঁরা তাঁদের পাশে ছিলেন, সবাইকে তিনি হৃদয়ের অন্তস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
আচমকা কেন সে বাড়ি থেকে চলে গেছিল, এই দুদিন কোথায় কিভাবে ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ ও তার পরিবার।
দময়ন্তী সেন সুস্থ ভাবে ফিরে আসায় স্বস্তিতে তার পরিবার সহ সকলেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*