রোজদিন ডেস্ক :
আমতলায় অভিষেক ব্যানার্জির কার্যালয় ভাঙার ওপর স্থগিতাদেশ জারি করলো উচ্চ আদালত। বিচারপতি রাজা বসু চৌধুরী আজ এই নির্দেশ দিয়েছেন। আজ অভিষেক ব্যানার্জির পক্ষে জরুরি ভিত্তিতে এই মামলা শোনার জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়। বিচারপতি রাজা বসু চৌধুরী এই বিষয়ে স্থিতাবস্থা জারি রাখার নির্দেশ দেন।
ফলে ওই ভবনের আর অংশ এখন আর ভাঙা যাবে না৷
রাজ্য সরকারের পক্ষে জানানো হয়, দক্ষিণ ২৪ পরগণা র সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সব খতিয়ে দেখে জাবিয়েছেন,এই ভবন নির্মাণে কোন বৈধ অনুমতি পাওয়া যায় নি। এরপর পঞ্চায়েত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া শুরু হয়।
তৃণমূলের অভিযোগ, ওই ভবন থেকে ট্রাঙ্কে করে বহু নথি নিয়ে যাওয়া হয়েছে, তা ফেরতে পুলিশ কে নির্দেশ দিতে আর্জি জানান তাঁরা। এই বিষয়ে আদালত কোন নির্দেশ দেয় নি বলে জানা যায়। আপাতত ভবন ভাঙার ওপর স্থগিতাদেশ মেলায় কিছুটা হলেও স্বস্তিতে তাঁরা।
গতকাল ই অভিষেক ব্যানার্জি হুঁশিয়ারি দিয়েছিলেন, এই ভবন ভাঙার বিরুদ্ধে তাঁরা আদালতে যাবেন।
আজ জরুরি ভিত্তিতে সেই আবেদন করা হলে স্থগিতাদেশ মেলে।
ইতিমধ্যে পাঁচ তলা ওই ভবনের বেশ কিছু অংশ ভাঙা হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে বহু নথিপত্র।

Be the first to comment