রামমন্দিরে (Ram Mandir) আর্থিক অনিয়ম, তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাম মন্দিরে (Ram Mandir) আর্থিক তছরূপের ঘটনার তদন্তের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে চিঠি দিলেন কংগ্রেসের দুই নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়গে। তাঁদের অভিযোগ, নিজেদের দানের অর্থ, গয়না ইত্যাদি তছরূপ হওয়ায় লক্ষ লক্ষ ভক্ত নিজেদের প্রতারিত বলে মনে করছেন। তাঁদের আস্থায় আঘাত লেগেছে। এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে লোকসভা ও রাজ্যসভার দুই বিরোধী নেতা যৌথভাবে প্রধানমন্ত্রীকে এই চিঠি দেন।
তাঁরা আরও বলেন, শীর্ষ আদালতের নির্দেশে প্রধানমন্ত্রী সংসদে রামমন্দিরের ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেছিলেন। সরকারই ট্রাস্টের সদস্যদের নিয়োগ করেছে। তাঁরা আরএসএস, ভিএইচপি ও তাদের সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত। এর প্রাক্তন সাধারণ সম্পাদককে নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে, যিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়গে জানান।
এত বড় ঘটনায় প্রধানমন্ত্রী নীরব কেন প্রশ্ন তুলেছেন তাঁরা। এই বিষয়ে পূর্ণাঙ্গ, নিরপেক্ষ তদন্তের দাবি করেন।
আগামীকাল থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। বিরোধী পক্ষ এই বিষয়ে সরকারকে আক্রমণ করবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*