পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কলকাতায় তৈরি হল ভারতীয় ভাষা বিষয়ক দেশের প্রথম শব্দ জাদুঘর ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’। জাতীয় গ্রন্থাগারে এই বিশেষ মিউজিয়ামের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  2. ৯টি গ্যালারি নিয়ে গঠিত এই জাদুঘরের অন্যতম আকর্ষণ ‘ভাষার সময়রেখা’, যা দেশের সবচেয়ে বড় গ্যালারি হিসেবে আত্মপ্রকাশ করেছে। মূলত ২২টি ভারতীয় ভাষার বিবর্তনের ইতিহাস এই সংগ্রহশালায় ফুটিয়ে তোলা হয়েছে।
  3. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে সংকীর্ণতার কোনও জায়গা নেই। সংকীর্ণতা ভারতীয় সংস্কৃতির চিহ্ন হতে পারে না। আমরা কারোর বিচারধারায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না।
  4. স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনের একটা কথা আমি শুভেন্দুকে চিঠিতে লিখেছি। আমার বিশ্বাস, শুভেন্দু আমার সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ করবে।
  5. রবিবার একটানা বৃষ্টিতে ভেসে পুঞ্চ ও রাজৌরি জেলা। হড়পা বানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ। বিপর্যয়ের পরই শুরু হয়েছে উদ্ধারকাজ।
  6. আজ সকাল ১১টা থেকে সর্বদলীয় বৈঠক শুরু হয়। এই বৈঠকে এনসিপিআই সাংসদ, যারা তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহ করে বেরিয়ে এসেছেন, তাদের আমন্ত্রণ করায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধী নেতারা। ১১টা ৫ মিনিটে তারা প্রতীকী ওয়াক আউট করেন। পরে তারা আবার ফিরে আসেন এবং বৈঠকে যোগ দেন।
  7. পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ির সামনে বোমাবাজি। রবিবার গভীর রাতে পরপর বোমাবাজির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা মুখ বেঁধে বাইকে করে এসে প্রাক্তন বিধায়কের বাড়ি লক্ষ্য করে পরপর দু’টি বোমা ছোড়ে।
  8. ২০০ রাউন্ড কার্তুজ, ৬টি স্টার লোগোর সেভেন এমএম পিস্তল ও  নগদ টাকা -সহ অশোকনগরের ৮ নম্বর এলাকায়  পূজা বিশ্বাসকে গ্রেফতার করে সিআইডি। এর আগেও ২০২৩ সালে পূজা বিশ্বাস দত্তপুকুর থানার বাসের মধ্যে থেকে ধরা পড়েন।
  9. সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া  পর্যন্ত নতুন করে পদক্ষেপ করা যাবে না।
  10. উচ্চ আদালত নির্দেশ দিয়েছে, অভিষেকের কার্যালয় ভাঙার কাজ বন্ধ করতে হবে। সেই নির্দেশ মেনেই কাজ বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে।
  11. এ বার দল ছাড়লেন সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত। আর দল ছেড়েই তপনের তোপ, ‘দলটাকে দালাল শেষ করে দিল।’
  12. এ বছর দিল্লিতেও হতে চলেছে সেই ২১ জুলাই শহিদ স্মরণ সভা। সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারেরা ওই সভার আয়োজন করতে চলেছেন।
  13.  অন্য একটি মামলায় পুরুলিয়া জেলা পরিষদের সহ–সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়কে ফের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরের এক ব্যক্তি সুজয়ের বিরুদ্ধে তাঁকে ‘জাত তুলে’ হেনস্থার অভিযোগ দায়ের করেছেন পুরুলিয়া সদর থানায়।
  14. খড়্গপুরের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলার দেবাশিস চৌধুরী ওরফে মুনমুনকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার গভীর রাতে খড়্গপুর টাউন থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
  15. হাতির হামলায় বাঁকুড়ায় মৃত্যু এক যুবকের। মৃতের নাম স্বপন পন্ডিত (৩৭)। রবিবার বাঁকুড়ার বড়জোড়া থানার দেউচা এলাকার ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*