হড়পা বানে কাশ্মীরে (Kashmir) মৃত ১১, নিখোঁজ ১৭, স্থগিত অমরনাথ যাত্রা

Spread the love

রোজদিন ডেস্ক :

কাশ্মীরের  (kashmir) পুঞ্চ ও রাজৌরিতে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে মর্মান্তিকভাবে ১১ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ ১৭ জন। ওই জেলাগুলির প্রত্যন্ত গ্রামগুলিতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ফলে এই পরিস্থিতি। বহু বাড়ি এই দুর্যোগে ভেসে গেছে বলে জানা যায়।

শিশু সহ অনেকে প্রাণ হারিয়েছেন। অনেকে জলের তোড়ে ভেসে গেছেন৷

দুর্যোগ পরিস্থিতিতে অমরনাথ যাত্রা স্থগিত রেখেছে প্রশাসন।

বন্যা বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজ চলছে।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে তিনি জানান, দুর্গতদের সরকার সব রকম ভাবে সহায়তা করবে।

দিল্লির যন্তর মন্তরে চলা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে আজ বিকেলেই রাজ্যে ফিরে আসবেন। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কলকাতা সফরে থাকা স্বরাষ্ট্র মন্ত্রী দুর্যোগ পরিস্থিতিতে সব রক্লম সহায়তা দেওয়ার কথা বলেছেন।

আজ সকাল থেকে শ্রীনগর সহ জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টি হচ্ছে। স্থগিত রাখা হয়েছে বৈষ্ণোদেবী যাত্রাও।

বাসিন্দাদের নালা, নদী, পাহাড়ের পাদদেশে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*