বিশ্বের বৃহত্তম দই কারখানার শিলান্যাস, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
হাওড়ার সাঁকরাইলে আজ বিশ্বের বৃহত্তম দই কারখানার শিলান্যাস হল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নিউটাউন থেকে ভারচুয়ালি এই প্রকল্পের শিলান্যাস করেন। নামী আমূল সংস্থার এই প্রকল্প সারা বিশ্বে সব থেকে বড় দই কারখানা বলে দাবি করা হচ্ছে। ৭০০ কোটি টাকার এই প্রকল্পে দই ছাড়া আনূলের সব রকম দুগ্ধজাত সামগ্রী উৎপাদন হবে।
শিলান্যাস অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কারা (পড়ুন প্রাক্তন মুখ্যমন্ত্রী) যেন বলত, এই রাজ্যেকে গুজরাট হতে দেব না। এখন ঘরে বসে টিভি-তে দেখছেন, আমুল এই রাজ্যের উন্নতির জন্য ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, একসময় রাজ্যের (প্রাক্তন) মুখ্যমন্ত্রীকে চিঠি দিলে বলা হত, এখানে তাঁরা গুজরাটকে ঢুকতে দেবেন না৷ এটা তো শুধু গুজরাটের জন্য না, রাজ্যের পশুপালকদের জন্যও জরুরি। এর ফলে ছোট ছোট দুগ্ধ উৎপাদনকারীরা উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি বলেছিলেন দুটি ১৫ একর করে জায়গা পেলেই সারা পূর্ব ভারতের দুধ উৎপাদনের ব্যবস্থা এখান থেকেই হবে। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে নিঃশুল্কে আমূলকে জমি দিলেন।এর ফলে দুই / আড়াই লক্ষ দুগ্ধ উৎপাদক বেশি টাকা উপার্জনের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্প মন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন সরকার আসার পর বেশ কিছু শিল্প সংস্থা রাজ্যে বিনিয়োগে এগিয়ে এসেছে, আর ও আসবে বলে আশা সরকারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*