- প্রত্যেকের নিজের মাতৃভাষার পাশাপাশি আরও একটি ভারতীয় ভাষা শেখা উচিত। রবিবার কলকাতা জাতীয় গ্রন্থাগারে নবনির্মিত ‘মিউজ়িয়াম অফ ওয়ার্ড’-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে পড়ুয়াদের এমনটাই উপদেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- কলকাতার নিউ টাউন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আমুল বেঙ্গল ডেয়ারির দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- অনুষ্ঠানে অমিত শাহ বলেন, “শুভেন্দু অধিকারীর গতি দেখে মনে হচ্ছে বাংলার ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না।”
- শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লব শুরু হয়ে যাবে। মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, সারা ভারতে ছড়িয়ে পড়বে আমূলের হাত ধরে। এটা গর্বের দিন।
- ব্যাঙ্কের ইএমআই থাকা সত্তেও গাড়ির মালিককে না জানিয়েই গাড়ি বিক্রি করে অভিনব প্রতারণা। পুলিশের জালে চক্রের মূল পাণ্ডা। ধৃতের নাম শেখ শাহরুখ। অভিযুক্তকে রবিবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমানের মেমারি থানার পুলিশ।
- অভিষেকের বিরুদ্ধে ফের হুমকির অভিযোগ দায়ের। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। শনিবার আমতলায় অভিষেকের কার্যালয়ে বুলডোজ়ার চালানো হয়। তার পরেই অভিষেক হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ।
- দ্বিতীয় নোটিসের পরে থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর। রবিবার সকাল ১১টা নাগাদ শক্তিপুর থানায় পৌঁছন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক।
- সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করার সরকারি সিদ্ধান্তকে মান্যতা দিল দিল্লি হাইকোর্ট। একইসঙ্গে আদালতের নির্দেশ, চিকিৎসায় সহযোগিতা করতে হবে সোনমকে।
- খারাপ আবহাওয়ার কারণে জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে আজ থেকে বৈষ্ণো দেবী ও অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই দুই যাত্রা স্থগিত থাকবে।
- নাগাল্যান্ডে ভয়াবহ ভূমিধসে মৃত্যু তিন জনের। নাগাল্যান্ডের মন শহরে ভূমিধসে বেশ কয়েকটি বাড়িঘর ভেসে গিয়েছে বলে খবর।

Be the first to comment