কলকাতায় দেশের প্রথম শব্দ সংগ্রহশালা উদ্বোধন হোল

Spread the love

রোজদিন ডেস্ক :

কলকাতায় দেশের প্রথম শব্দ সংগ্রহশালা উদ্বোধন হোল। আজ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জাতীয় গ্রন্থাগারে এই অভিনব সংগ্রহ শালা উদ্বোধন করেন। তিনি বাংলা ভাষার গুরুত্ব, মর্যাদা, ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তাও দেন৷ অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রীকে তিনি এই সব নিয়ে একটি চিঠিও দেন৷

আগামীকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী এই নিয়ে বিশদ বলতে পারেন।

অমিত শাহ জানান, এই শব্দ সংগ্রহশালা বা শব্দলোক কলকাতার মুকুটে নতুন পালক। এর সব থেকে বড় গ্যালারি ভাষার সময়রেখা। এখানে দেশের ২২ টি ভাষার বিবর্তনকে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২০ সালে এই সংগ্রহশালা তৈরির কথা বলেছিলেন। তাঁর পরিকল্পনা ও নির্দেশেই এই প্রকল্প হয়েছে।

অমিত শাহ বলেন, এই দেশে সঙ্কীর্ণতার কোন জায়গা নেই। তা ভারতীয় সংস্কৃতির পরিচয় না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করতে ও পূর্ণ মর্যাদা দিতে কেন্দ্র বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*