- বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
- কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবে-র উদ্যোগে ভারতের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন তৈরি হতে চলেছে গোয়ালিয়রে। ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে এতে। তৈরি হবে ১৪ হাজারেরও বেশি চাকরি।
- উত্তরবঙ্গের শিল্পায়ন নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। শিল্পপতি ও বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন একাধিক মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ছিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, ক্ষুদ্র ও মাঝারি দপ্তরের মন্ত্রী দীপক বর্মন। ক্ষুদ্র ও মাঝারি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অশোক দিন্দা।
- সিলেবাস পরিবর্তনের কথা জানিয়ে দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। প্রথম শ্রেণি থেকে শুরু করে পুরো সিলেবাস আমুল বদলে যাবে বলে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মন্ত্রী।
- সিলেবাস সংশোধন ও পরিবর্তনের জন্য ইতিমধ্যেই সিলেবাস কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। সেই কমিটির সুপারিশ অনুযায়ী, বদল করা হবে সিলেবাস। ২০২৭-এ যে পাঠ্যক্রম শুরু হবে, তাতেই পরিমার্জন করা সিলেবাস পাবে পড়ুয়ারা।
- আরজি কর খুন ও ধর্ষণের মামলায় ১২ নম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হলো আদালতে
- ফের ঠিকানা বদল হচ্ছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে বালুরঘাটের মঙ্গলপুর এলাকার একটি বেসরকারি বিএড কলেজের পরিত্যক্ত হোস্টেল ভবনে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন ও প্রশাসনিক কাজ চলছে। তবে সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়ায় শিক্ষক-শিক্ষাকর্মী ও পড়ুয়াদের নিত্য সমস্যায় পড়তে হচ্ছে। সেই কারণেই বিশ্ববিদ্যালয়কে আপাতত মাহিনগর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
- চেয়ারম্যানের ঘরে ঢুকে চেয়ারম্যান-সহ কাউন্সিলরদের পদত্যাগের দাবিতে বর্ধমান পুরসভায় বিক্ষোভ দেখাল বিজেপি।
- ভাঙড়–২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে আইএসএফ। ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়েছিলেন আরাবুল। বৃহস্পতিবার, ৩০ সদস্যের মধ্যে ২৩ জন বারুইপুর মহকুমাশাসকের দপ্তরে অনাস্থার স্মারকলিপি জমা দেন।
- টুলু মণ্ডলের ম্যানেজার কাউসার মোল্লার বাড়িতে তল্লাশি শুরু করেছে মহম্মদ বাজার থানার পুলিশ ।

Be the first to comment