বর্ধমানে জইশ-ই-মহম্মদের জঙ্গি ধৃত, উদ্বেগ রাজ্যে 

Spread the love

রোজদিন ডেস্ক :

বর্ধমান থেকে গ্রেফতার হোল কাশ্মীরের কুখ্যাত জঙ্গি। ওখানকার রেনেসাঁ আবাসন থেকে ধৃত হামিদ মন্ডল বিশ্ব ত্রাস জঙ্গি সংগঠন জইশে-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।

গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ তাঁকে ধরে। সূত্রের খবর, তাঁর কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজরদারি রাখার প্রমাণ মিলেছে। যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে রাজ্য প্রশাসনেও। প্রশাসনের আশঙ্কা, এই রাজ্য থেকে জঙ্গিরা মুখ্যমন্ত্রীর ওপর হামলার ছক কষার চেষ্টা করতে পারে। ধৃত জঙ্গি হামিদ মন্ডলের সঙ্গে কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর যোগাযোগ আছে বলে গোয়েন্দাদের ধারণা।

কি করে তিনি এই রাজ্যে এলেন, কিভাবে ওই আবাসনে গা ঢাকা দিয়ে বাস করছিলেন, তা ভাবাচ্ছে গোয়েন্দাদের। তাঁর মোবাইল, ডিজিটাল তথ্য সহ সব নথি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হচ্ছে। আজ তাঁকে আদালতে তোলা হবে।

এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় নজরদারি কঠোর করা হয়েছে। কড়া নিরাপত্তায় ধৃত জঙ্গিকে আদালতে নেওয়া হবে।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর এত বড় মাপের জঙ্গি ধরা পড়ায় রাজ্যের সর্বত্র উদ্বেগ ছড়িয়েছে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*