প্রতিবেদন: বাজ পড়ে মৃত্যু হল তিন কৃষকের। জখম আরও দুজন। সোমবার বিকেলে জগৎবল্লভপুরের মাজু পঞ্চায়েতের হরিনারায়ণপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতেরা হলেন মানবেন্দ্র মণ্ডল (৫০) ও অনুপ কর (৫০)। গুরুতর আহত হন আরও দুই জন। এদিন বিকেলে মাঠের বিভিন্ন প্রান্তে কয়েক জন কৃষক ধান রোপণের কাজে ব্যস্ত ছিলেন। আচমকাই সেখানে বিকট শব্দে বাজ হয়। বজ্রপাতের জেরে ঝলসে যায় সেখানে কাজে ব্যস্ত কৃষকরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সেখানে মানবেন্দ্র ও অনুপকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর জখম জখম দীপক সাউয়ের শরীর অসাড় হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রাতে তাঁকে আমতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর আহত সনৎ মাইতিকে জগৎবল্লভপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর শোকস্তব্ধ গোটা এলাকা। এছাড়াও আমতায় সুশান্ত রায় নামে আরও এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

Be the first to comment