দশে দশ

Spread the love
  1. মঙ্গলবার সকালে এনডিএ-এর বৈঠকে যোগ দিলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়।
  2. আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক রয়েছে এনসিপিআই ২০ সাংসদদের।
  3. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশের জন্য উত্থাপন করবেন। বিল দুটি হল ‘দ্য ব্যাঙ্কার্স’ বুকস এভিডেন্স বিল, ২০২৬’ এবং ‘দ্য ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’।
  4. গ্রেটার নয়ডায় কারখানার আগুন নেভাতে গিয়ে সেখানকার পাঁচিল ধসে দমকলের দুই কর্মীর মৃত্যু। গুরুতর জখম দমকলের তিন কর্মী।
  5. দক্ষিণ-পূর্ব রেলের নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে মেদিনীপুর পর্যন্ত ১৪.৫২ কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেললাইন নির্মাণে ৪৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল।
  6. সাইবার অপরাধীদের নিশানায় এবার রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ। হ্যাক হওয়ার পর তাঁর পরিচয় ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী নিজেই। ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে পোস্ট এবং ভিডিয়োবার্তা দিয়ে সকলকে সতর্ক করেছেন ক্ষুদিরাম টুডু।
  7. উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বিজেপির এক বুথ সভাপতির বিরুদ্ধে ১ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত বুথ সভাপতি সুনীল দাসের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা গৌতম দাস।
  8. বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বেআইনি পাচার সংক্রান্ত মামলাতেও পুলিশের দীর্ঘ যোগের অভিযোগ উঠেছে। সেই অভিযোগেই মহম্মদবাজার থানার দুই সাব ইনস্পেক্টর সানাউর হোসেন ও আব্দুল আলিমকে সোমবার পুলিশ লাইনে ক্লোজ় করা হয়েছে৷
  9. জল্পেশে জল ঢালতে এসে দুর্ঘটনার কবলে পড়লেন ২৪ জন পুণ্যার্থী। তাঁরা মোটরবাইকে আসছিলেন। আহতদের মধ্যে বিনয় ভৌমিক ও সুনীতা ভৌমিকের অবস্থা গুরুতর। তাঁদের রাতেই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
  10. আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*