১০টা

Spread the love
  1. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও কথা বলেছেন তিনি। বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। খুব ভালো কথা হয়েছে।”
  2. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে তিনি বলেন, ‘চা-বাগানের শ্রমিক এবং বস্ত্রশিল্পের শ্রমিকদের নিয়ে দু‘’টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
  3. মঙ্গলবার দিল্লিতে নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গেও তিনি পৃথক ভাবে দেখা করেন বলে জানা গিয়েছে।
  4. রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা। সরকারি নির্দেশ অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে ডিয়ারনেস অ্যালাওয়েন্স (DA) এবং ডিয়ারনেস রিলিফ (DR) বাড়ানো হচ্ছে।
  5. বর্তমান প্রজন্মকে আগামী দিনের উপযোগী গড়ে তোলার  জন্য ২০২৮ অর্থবর্ষে নতুন সিলেবাস তৈরির উদ্যোগ নিল শিক্ষা দপ্তর। তার জন্য তৈরি করা হলো সিলেবাস কমিটি। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষানুরাগী শিক্ষাবিদদের নিয়ে এই এই কমিটি গঠিত হয়েছে।অধ্যাপক দেবাসিস চ্যাটার্জি তিনি এই কমিটির মাথায় রয়েছে।
  6. তোলার টাকা না দেওয়ায় প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ দমদমে। পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় মারধর করা হয় দমদমের পিকে গুহ রোড এলাকার প্রোমোটার অমরনাথ সিংহকে।
  7. নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় ২৮টি ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ় নোটিস ধরানো হলো। আপাতত ওই ডায়াগনস্টিক সেন্টারগুলি বন্ধ রাখার কথা বলা হয়েছে।
  8. বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন সদস্যরা। ৫১ জন জেলা পরিষদের সদস্যের মধ্যে ১৯ জন অনাস্থা প্রস্তাবে সাক্ষর করেছেন বলে জানা গিয়েছে।
  9. পশ্চিম বর্ধমানের বারাবনির রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে স্ত্রী নির্বাচিত জনপ্রতিনিধি। অথচ গ্রাম পঞ্চায়েত অফিস চালাচ্ছেন স্বামী! এই ‘প্রক্সি’ প্রধানের বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতি ও ব্যাপক স্বজনপোষণের অভিযোগে সরব হলেন মহিলারা।
  10. বর্ধমানে পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*