মুখ্যমন্ত্রীর হর ঘর তিরঙ্গা যাত্রায় মানুষের ঢল

Spread the love

রোজদিন ডেস্ক : 
স্বাধীনতা দিবসের আট দিন আগে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনে পথে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যান্ড, দেশাত্মবোধক গান ইত্যাদি সহযোগে বর্ণময় এই অভিনব পদযাত্রায় মানুষের ঢল নামে।ওঠে বন্দে মাতরম, ভারত মাতা কি জয় ধ্বনিও।
সার্ভে বিল্ডিং থেকে শুরু হওয়া এই মিছিলে শিল্প মন্ত্রী তাপস রায় সহ একাধিক মন্ত্রী, বিজেপি নেতা শিশির বাজোরিয়া সহ বহু মানুষ অংশ নেন।


প্রায় সবার হাতেই ছিল ত্রিবর্ণ জাতীয় পতাকা। মিছিলে হর ঘর তিরঙ্গা ধ্বনি সহ নানা দেশাত্মবোধক ধ্বনি ও দেওয়া হয়।
উল্লেখ্য রাজ্যে এবারই প্রথম হর ঘর তিরঙ্গা কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ১০ আগস্ট এই উপলক্ষে রাজ্যব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
এর আগে নিজের বিধান সভা কেন্দ্র ভবানী পুরে এই বিশেষ কর্মসূচি করেন তিনি।। আমজনতার উৎসাহ, উচ্ছাস দেখে আপ্লুত হন। হাজরা মোড় অবধি এই পদযাত্রা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*