- সংসদে পেশ হওয়া ‘ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ নিয়ে মার্কিন কংগ্রেস সদস্য রাইলি মুর -এর মন্তব্যের পাল্টা কড়া জবাব দিল ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিলেন, বিদেশি অনুদান সংক্রান্ত আইন তৈরি করা ভারতের অভ্যন্তরীণ বিষয়। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, আমেরিকা-সহ বিশ্বের একাধিক দেশেই বিদেশি অর্থ ও অনুদান নিয়ন্ত্রণের জন্য নিজস্ব আইন রয়েছে।
- NEET-UG 2026-এর প্রশ্ন ফাঁসে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (NTA) বিভিন্ন বিষয় বা সাবজেক্ট-এর বিশেষজ্ঞরা জড়িত বলে চার্জশিটে জানাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, প্রশ্ন ফাঁসের ঘটনা অত্যন্ত সংগঠিত অপরাধ এবং তা আন্তঃরাজ্য ষড়যন্ত্র। চার্জশিটে সিবিআই ১৩ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জানিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ, কোচিং অপারেটর, দালাল এবং কয়েকজন প্রার্থীও।
- ৯ অগস্ট থেকে ১৭ অগস্ট পর্যন্ত রাজ্যে ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা পালন হবে। আজ ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুর সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হয়।
- সল্টলেকে গেস্ট হাউস খুলে দেহব্যবসা করার অভিযোগ, পুলিশের জালে সুজিত বসু-ঘনিষ্ঠ সায়ন দে
- পূর্ব বর্ধমানের কালনা ২ ব্লকের বড় ধামাস গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বিপুল পরিমাণে এসসি-এসটি সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র এবং জব কার্ড উদ্ধার হয়েছে।
- জামালপুর থানা এলাকার রানাপাড়ায় বেআইনি গ্যাস কাটিং করে রিফিলিং করার অভিযোগ। জেলা দুর্নীতি শাখার অভিযানে উদ্ধার একাধিক গ্যাস সিলিন্ডার, বাজেয়াপ্ত গ্যাস কাটিং মেশিন, গ্রেপ্তার ১
- খানাকুলে রূপনারায়ণের তোড়ে ভাঙল বন্দর এলাকার সাঁকো, বিচ্ছিন্ন হুগলি-পূর্ব মেদিনীপুর যোগাযোগ।
- বৃহস্পতিবার রাত থেকে টানা ভারী বৃষ্টির কারণে কালনা শহরের একাধিক জায়গা জলমগ্ন। ডুবে গিয়েছে দোকান, একাধিক বাড়িতে ঢুকেছে জল।
- দুর্গাপুরে রক্ত বিক্রি কাণ্ডে নয়া মোড়। গ্রেপ্তার তিন জন। ধৃতদের নাম অমিত প্রসাদ, দেবপ্রিয় চক্রবর্তী ও হাবিবুল্লাহ। বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। শুক্রবার সকালে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
- রবীন্দ্র সরোবর স্টেশনের আপ লাইনে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট নাগাদ একটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। সেই কারণেই থমকেছে মেট্রো পরিষেবা।

Be the first to comment