- ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষুদিরামের জন্মভিটের সংস্কার করা হবে বলে জানান শুভেন্দু অধিকারী। এই কাজের জন্য মোহবনি উন্নয়ন পর্যদকে উন্নয়নের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করেছেন।
- এবার থেকে ১১ অগাস্ট ঘরে ঘরে আত্মবলিদান দিবস পালন করা হবে। এবার থেকে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্ষুদিরাম পড়াতে হবে: শুভেন্দু
- সংসদ ভবনের লাইব্রেরি বিল্ডিংয়ে এনডিএ বৈঠকে আজও হাজির এনসিপিআই সাংসদেরা। বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, বিজেপি সভাপতি নীতিন নবীন-সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা।
- খড়দহ থানায় তিলোত্তমার বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ, সোমনাথ দে ও সন্দীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, ভয় দেখানো ও জোর করে আটকে রাখা সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা।
- জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে রাখা নেতাজির ‘চিতাভস্ম’ ভারতে ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। জাপান থেকে নেতাজির চিতাভস্ম ভারতে এনে শেষকৃত্য সম্পন্ন করতে চান তিনি। তাঁর আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।
- শ্যামবাজারে নেতাজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে চোর স্লোগান শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শ্যামবাজার। নেতাজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে চোর স্লোগান শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- জয় বাংলা স্লোগান দেয় কালীঘাটপন্থী তৃণমূল, তার পাল্টাই ওঠে চোর স্লোগান। রাস্তার মাঝে বসে পড়ে এক যুবক স্লোগান দিতে থাকেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চোর হ্যয়।’
- অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের পর কেটে গিয়েছে কয়েকমাস। এখনও লক্ষ লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। এই নিয়ে এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল জাতীয় নির্বাচন কমিশন।
- এই মুহূর্তে কত ট্রাইব্যুনাল কাজ করছে? কত ঘণ্টা তারা কাজ করছে? তারা কত মামলার সমাধান করেছে? নির্বাচন কমিশনের কাছে এইসব প্রশ্নের উত্তর জানতে চাইল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।
- গ্রামের বাড়িতে ফিরেছিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়.।সোমবার রাত সাড়ে দশটায় সিতাইতে ফেরেন তাঁরা। আর এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক জমায়েতের পরে বিক্ষোভ শুরু হয় তাঁর বাড়ির সামনে। স্থানীয় সূত্রে খবর, দল ছাড়ার জন্যই এই বিক্ষোভ।
- শালবনীর জমি দুর্নীতি মামলায় ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে। এই নিয়ে পরপর চারদিন সিআইডি কর্তাদের তদন্তের মুখে পড়তে হয়েছে তাঁকে।
- ভবানী ভবনে যাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই নিয়ে অভিযোগ জানাতেই তিনি ভবানী ভবনে যাচ্ছে বলে সূত্রের খবর।
- ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস থেকে অপহৃত বিশেষ চাহিদা সম্পন্ন যুবককে উদ্ধার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বিহারের দুই ব্যক্তিকে। ধৃতদের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ তাইয়ৈব (৬০) ও মহম্মদ মাসিহার।
- কলকাতার একটি নামী স্কুলের ২৪ জন ছাত্রীর অসুস্থ হওয়ার খবর আগেই মিলেছিল। মঙ্গলবার সকালে নতুন করে আরও ৪ ছাত্রীর অসুস্থতার খবর মিলেছে। জ্বর, বমি বমি ভাবের সমস্যা নিয়ে আরজি করে ভর্তি করা হলো তাদের। এর সঙ্গে অসুস্থ পড়ুয়াদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯।
- সোমবার রাতে ফের মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে কলকাতা। ঠিক রাত আটটা থেকে বৃষ্টি শুরু হয়ে থামে রাত ন’টায়। ১ ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা কার্যত নজিরবিহীন।

Be the first to comment