রোজদিন ডেস্ক :
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে নামী ক্রিকেটার অভিষেক পোড়েল গ্রেফতার হলেন। এক মেডিকেল পড়ুয়া দিল্লি ক্যাপিটালসের উইকেট কিপার – ব্যটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। আজ হগলির মগরা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
অভিযোগকারী তরুণী জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন ক্রিকেটার। ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও রেকর্ড করে তাঁকে ভয় দেখান। গত এপ্রিল মাসে তাঁকে জোর করে আটকে রেখে নির্যাতন চলে। আগে দুই পরিবারের মধ্যে তাঁদের বিয়ে নিয়ে কথাও হয়েছিল, কিন্তু একাধিক মহিলার সঙ্গে অভিষেকের সম্পর্কর কথা জেনে এই সম্পর্ক ভেঙে যায়।
সূত্রের খবর কলকাতা উচ্চ আদালত ক্রিকেটারকে গ্রেফতারের নির্দেশ দেয়। তাঁর তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।
নামী ক্রিকেটারের এই গ্রেফতারের ঘটনায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য দেখা দেয়।

Be the first to comment