রোজদিন ডেস্ক :
ঋতব্রতপন্থী বিধায়ক শিউলি সাহার বিরুদ্ধে আজ পশ্চিম মেদিনীপুরের মোহবনিতে তুমুল বিক্ষোভ দেখান উপস্থিত অনেকে। শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি ওখানে গেছিলেন। খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী ওখানে সড়ক পথে যেতে দেরী হয়। সূত্রের খবর তিনি যাওয়ার আগে শিউলি সাহা ওখানে পৌঁছলে তাঁকে দেখে একাধিক মহিলা-সহ উপস্থিত অনেকে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে গো ব্যাক ধ্বনি দেন।তাঁদের অভিযোগ, এলাকার বিধায়ক হয়েও কোন কাজ করেননি শিউলি সাহা, অনেকে তাঁর বিরুদ্ধে বিজেপি সমর্থকদের অত্যাচারের অভিযোগও করেন।
বিক্ষোভের জেরে শিউলি সাহা-কে মুখ্যমন্ত্রীর মঞ্চে দেখা যায়নি। পরে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী ওখানে যাওয়ার আগে তিনি ওঁকে মেসেজ করে চলে গেছিলেন।
উল্লেখ্য, সাবেক তৃণমূলের বহু জনপ্রতিনিধি, কর্মীরা বিজেপিতে আসায় আদি বিজেপির বহু নেতা, কর্মীই ক্ষুব্ধ।

Be the first to comment