- মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক সভার শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আরও দু’টো কাজ আমরা করব। ধর্মান্তকরণ বিরোধী আর জমি কেনাবেচা নিয়ে বিল নিয়ে আসব।’
- পুরুলিয়ার মাটিতে পশ্চিমবঙ্গের প্রথম ‘গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্রজেক্টের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে আগামী ১৭ অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা।
- পঞ্চায়েত স্তরে দুর্নীতির তদন্ত অবশ্যই হবে। তবে এই মুহূর্তে সরকারের লক্ষ্য উপভোক্তাদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া। যোগ্য হওয়া সত্ত্বেও যাঁরা আবাস যোজনার বাড়ি পাননি, তাঁদের সেই বাড়ি পাইয়ে দেওয়াকেই অগ্রাধিকার দেবে সরকার। মঙ্গলবার এ কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
- যে সব পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার মুখে, আগামী ডিসেম্বরেই সেখানে পুরভোট হতে পারে। মঙ্গলবার এ কথা জানালেন রাজ্যে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- স্কুল সার্ভিস কমিশনের নয়া কমিটিতে জায়গা পেলেন চার সদস্য। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই চার সদস্যের পরিচয় জানালেন এসএসসি-র চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা। সেই তালিকায় থাকা চারজনের মধ্যে তিনজনই ‘স্বামীজি’। রয়েছেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের এক অধ্যাপক।
- পশ্চিমবঙ্গে এসআইআর বা Special Intensive Revision সংক্রান্ত মামলার শুনানি নিয়ে বৈঠক হলো কলকাতা হাইকোর্টে। উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস-সহ নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকরা।
- টুলু মণ্ডলের বিরুদ্ধে জারি হলো রেড কর্নার নোটিস। একই সঙ্গে টুলুর ঘনিষ্ঠ আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠল করল রাজ্য সরকার। অভয়া-কাণ্ডে তাঁর নাম উঠে এসেছিল। থ্রেট কালচারেও অভীকের জড়িত থাকার অভিযোগ উঠেছিল।
- JPSC-JSSC-তে অনিয়মের অভিযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। মঙ্গলবার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রাঁচিতে মৌন মিছিল করলেন তাঁরা। পুরো মিছিল ঘিরে রেখেছিল নিরাপত্তা বাহিনী।
- পান মশলার প্যাকেট নিয়ে কড়া নিয়ম আনল FSSAI। নতুন নিয়মে পান মশলা প্যাকেটজাত করতে প্লাস্টিক বা প্লাস্টিকের স্তরযুক্ত মোড়ক ব্যবহার করা যাবে না। এই ধরনের মোড়ককে অনুমোদিত প্যাকেজিংয়ের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো।

Be the first to comment