রোজদিন ডেস্ক: প্রাক্তন সরকারের আমলের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে মহিলাদের আয়ের কোন নির্দিষ্ট সীমারেখা ছিল না। ফলত অনেক ধনী মহিলাও এর সুবিধা নিতেন।নতুন সরকার ঠিক করেছে, শুধুমাত্র যাঁদের প্রয়োজন তাঁরা ই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।।মাসে তিন হাজার টাকা করে তা দেওয়া শুরু ও হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে এই টাকা না মেলার। এই খাতে যে বহু ঝাড়াই বাছাই চলছে তা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার তিনি জানিয়ে দেন,মাসে দশ হাজার টাকা যে মহিলাদের আয়, তাঁরা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।
কোন পরিবারের বার্ষিক আয় বারো লক্ষ টাকা হলে তাঁরা ও এই সুবিধা পাবেন না বলে তিনি পরিস্কার জানিয়ে দেন।। জমির মালিকানা,বাড়ির আকার, আয়তন ইত্যাদিও বিচার্য হবে। তবে ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্য রা এর জন্য আবেদন করতে পারবেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা, যাঁরা তিন হাজার টাকার কম ভাতা পান,(যেমন বিধবা ভাতা, মাসে দেড় হাজার) তাঁরা শুধু মাত্র অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।
একমাত্র দিব্যাঙ্গ দের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না, তাঁরা এই দুই ভাতা ই পাবেন।
সাত টি পুরনিগম এলাকার বাসিন্দার পঞ্চাশ ডেসিমেলের বেশি জমি থাকলে তাঁরা ও এই সুবিধা পাবেন না।তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণে কিছু ছাড় দেওয়া হয়েছে।
গ্রামাঞ্চলে তিনটি ঘর বিশিষ্ট বাড়ি থাকলে তাঁরা এই সুবিধা পাবেন।
সরকারি চাকরি করেন যাঁরা, তাঁরা এই সুবিধা পাবেন না, আয় কর যাঁরা দেন, তাঁরা তো পাবেনই না।
অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য মহিলাদের চিন্তার কারণ নেই বলে মুখ্যমন্ত্রী এইদিন আশ্বস্ত করেন।।আগামী ১৭ আগস্ট থেকে সব যোগ্য মহিলাই এই টাকা পাবেন।। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে।
জুলাই মাসে এক কোটি র বেশি মহিলা এই টাকা পেয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান। এর আগে জুন মাসে আঠাশ লক্ষ মহিলা তা পেয়েছেন। ক্রমে উপভোক্তাদের সংখ্যা আরও বাড়বে বলে সরকার মনে করে।
এর জন্য মাসে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ হতে পারে। আগামী ১৭ আগস্ট মুখ্যমন্ত্রী এই সব নিয়ে বিশদ তথ্য দেবেন বলে জানিয়ে দেন।

Be the first to comment