- ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক অনন্য নজির সৃষ্টি হতে চলেছে সুন্দরবনে। কলকাতার চেনা রাজপথ ছেড়ে আগামী ১৫ই অগস্ট সুদূর সুন্দরবনে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- রেড রোডে স্বাধীনতা দিবসের প্যারেডের শেষ দিনের প্রস্তুতিতে উপস্থিত কলকাতার পুলিশ কমিশনার।
- কুচকাওয়াজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসন কঠোর নিরাপত্তা বলয় ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করেছে।
- বৃহস্পতিবার লাদাখের লেহ অঞ্চলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, সকাল ৬:০৫ নাগাদ এই কম্পন অনুভূত হয় লেহ-তে। ভূগর্ভস্থ মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।
- বুধবার বেঙ্গল এসটিএফ-এর হাতে গ্রেফতার হয় রানা রউফ ওরফে ওয়াহাব আলম। ধৃতকে জেরা করতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। জানা যাচ্ছে, ওয়াহাব পাঁচবার ভারতে এসেছিল। প্রত্যেকবারই তিলজলায় এসে ইজাজের বাড়িতে উঠতো। ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ জানুয়ারি এসেছিল কলকাতায়।
- শিক্ষক নিয়োগে অনগ্রসর শ্রেণির (ওবিসি) সংরক্ষণের জটিলতায় একাদশ-দ্বাদশের কাউন্সেলিং–ও স্থগিত করল এসএসসি।
- বেলেঘাটা বিধানসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায়। কুণাল ঘোষের অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তাঁর আবাসনের গেটে গিয়ে ধাক্কাধাক্কি করে।
- দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর এলাকায় ভাড়াবাড়ি থেকে এক মহিলার কম্বলে মোড়ানো রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম জয়া প্রামাণিক। ঘটনাস্থলে দমদম থানার পুলিশ।
- বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে বুধবার রাত থেকেই ভারী বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও সেখানে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে।
- বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘যন্তর মন্তর 2.0’ শুরুর ঘোষণা করে দিলেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

Be the first to comment