Tulu Mandal : দিতেই হবে হাজিরা, নিখোঁজ ‘পাথর সম্রাট’ টুলুর বাড়িতে পড়ল নোটিস

Spread the love

প্রতিবেদন: শুল্ক ফাঁকি দিয়ে দিনের পর দিন বেআইনি খাদান থেকে পাথর পাচার। এই অভিযোগে বীরভূমের টুলু মণ্ডল (Tulu Mandal) ওরফে নাজিবুদ্দিনকে খুঁজছে পুলিশ। যদিও এখনও অধরা টুলু। তার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে কয়েক কোটি টাকা নগদ ও সোনা উদ্ধারের পর থেকে বেপাত্তা টুলু। এবার তার বাড়িতে পড়ল হাজিরার নোটিস। বৃহস্পতিবার সকালে প্রশাসনের তরফে টুলুর সিউড়ির সুভাষপল্লির বাড়িতে গিয়ে হাজিরার নোটিস সাঁটিয়ে দেন তদন্তকারীরা। সেখানে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল সাড়ে দশটার মধ্যে টুলুকে সিউড়ি আদালতে হাজিরা দিতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও নিখোঁজ টুলুর বিরুদ্ধে এর মধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইন্টারপোলের ‘রেড কর্নার’ নোটিসও জারি হয়েছে তাঁর বিরুদ্ধে। তারপরও টুলুর খোঁজ মেলেনি। এখন দেখার নোটিস পেয়ে তিনি হাজিরা দেন কিনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*