Delhi Rain, লাল সতর্কতা জারি, নামতে পারলো না ১৫ টি বিমান

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। জারি হয়েছে লাল সতর্কতা। আজ সকাল থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি বিমানবন্দরে ১৫টি বিমান অবতরণ করতে পারেনি। এর মধ্যে ১২ টি বিমান রাজস্থানের জয়পুর, ২টি চন্ডীগড় ও ১টি বিমান লক্ষ্ণৌ বিমানবন্দরে অবতরণ করেছে। সূত্রের খবর, রানওয়েতে ও জল জমে যাওয়ায় ২৫০টির বেশি বিমান নামতে পারে নি। সময় মত বহু বিমানের উড়ান ও ব্যাহত হয়।
চরম সমস্যায় পড়েন যাত্রীরা। গোটা দিল্লি শহরে ও জল জমে যাওয়ায় ব্যপক যান জট চলে। দিল্লির ছতরপুর এলাকায় তুমুল বৃষ্টি তে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের খবর, আজ দিনভর ই দিল্লিতে বৃষ্টি চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*