Restriction On Joining : প্রদেশ কংগ্রেসকে সতর্ক করলো কেন্দ্রীয় নেতৃত্ব

Spread the love

রোজদিন ডেস্ক : 
অন্য দল থেকে ঢালাও যোগদান নিয়ে প্রদেশ কংগ্রেসকে সতর্ক করলো দলের জাতীয় নেতৃত্ব। রাজ্যে এআইসিসি-র পর্যবেক্ষক প্রকাশ জোশী এই মর্মে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে চিঠি দিয়েছেন। এর মূল নির্যাস হোল, অন্য দল থেকে কংগ্রেসে যাঁরা যোগ দিচ্ছেন, তাঁদের কাজকর্ম যেন ভাল করে খতিয়ে দেখা হয়।
গতকাল মুর্শিদাবাদে বেশ কয়েকজন তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দেন। তাঁদের মধ্যে সামশেরগঞ্জে পিতা পুত্রর নৃশংস হত্যায় অন্যতম অভিযুক্তও আছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি দলের জাতীয় নেতৃত্বর যে নজর এড়ায়নি, আজ প্রকাশ জোশীর চিঠিতে তা স্পষ্ট। তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও সামশেরঞ্জের কথা জানিয়েছেন। দলে ঢালাও যোগদান নিয়ে তাঁরা যে সন্তুষ্ট নয় তার আভাস দিয়েছেন। প্রকাশ জোশী জানিয়েছেন, অন্য দল থেকে যাঁরা যোগ দিতে চান, তাঁদের তালিকা প্রদেশ কংগ্রেসকে দিতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অনুমোদন দিলে তবেই তাঁরা দলে আসবেন।
উল্লেখ্য, রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর প্রাক্তন শাসক দলের বহু নেতা, সমর্থক কংগ্রেসে যোগ দিচ্ছেন। বিশেষত মুর্শিদাবাদে এই সংখ্যা অনেক। দলে বেনোজল যাতে না প্রবেশ করে, কংগ্রেসের জাতীয় নেতৃত্ব সে ব্যাপারে রাজ্য নেতৃত্বকে সতর্ক করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*