Noapara প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে নৃশংসভাবে খুন

Spread the love

রোজদিন ডেস্ক : 
নোয়াপাড়ার (Noapara) প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং এর আপ্ত সহায়ক শেখর চৌধুরী (৩০) কে নৃশংস ভাবে খুন করা হয়েছে। গারুলিয়ায় স্ত্রী, মা, মেয়ে-কে নিয়ে তাঁর সংসার। গত বুধবার স্থানীয় একটি ক্লাবে মদ্যপানরত কয়েকজনের সঙ্গে তাঁর বচসা হয়। শেখর চৌধুরী তাঁদের মদ্যপানে বাধা দিলে তারা তাঁকে ইঁট দিয়ে মাথা থেঁতলে দেয়। আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রাতে তিনি শেষ নিশ্বাস ফেলেন। এই খবর ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। নোয়াপাড়ার বিধায়ক তথা মন্ত্রী অর্জুন সিং তাঁর বাড়ি যান। এই ঘটনার তীব্র নিন্দা করেন। প্রাক্তন বিধায়ক সুনীল সিং তরুণ আপ্ত সহায়কের এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ।
এই ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি সহ নানা অভিযোগ আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*