রোজদিন ডেস্ক :
বাঁকুড়ায় সিজেপি সমর্থক শেখ হাফিজের বাবা শেখ মহম্মদ মাফিকের মৃত্যুতে প্রকৃত অপরাধীরা এখন ও অধরা। তাঁরা একাধিকবার মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চেয়েও অনুমতি পান নি। শুভেন্দু অধিকারী কি রাজ্যের মুখ্যমন্ত্রী? না বিজেপির? আজ সিজেপি নেতা প্রেম আকাশ গোলু এই প্রশ্ন তোলেন। ক্ষুব্ধ সি জেপি নেতা বলেন, তাঁরা এই হত্যায় আসল অপরাধী দের গ্রেফতারের দাবিতে দশ দিন সময় দিয়েছিলেন, আজ তা শেষ হলেও এখন ও অনেকেই ধরা পড়েন নি। তাঁরা পুলিশকে আরও দশ দিন সময় দিচ্ছেন।
নিহত মহম্মদ মাফিকের নামে এলাকায় স্কুল করার যে দাবি তাঁরা করেছিলেন, তা ও এখনও মানা হয় নি। দৃশ্যত ক্ষুব্ধ আকাশ গোলু বলেন, এই নিয়ে তাঁরা জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন। তিনি আরও সময় চেয়েছেন।
এই হত্যার ঘটনায় উচ্চ আদালতের প্রাক্তন বিচার পতির নেতৃত্বে কমিটি গড়ে তদন্তের ও দাবি করেন তিনি।।
নিহত মহম্মদ মাফিকের ছেলে হাফিজ ও সব অভিযুক্তদের গ্রেফতার, বাবার নামে স্কুল করার দাবি করেন।
আজ শেখ মারুফ,শেখ দিরাজ, দেবদীপা গাঙ্গুলি প্রমুখ সিজেপি নেতারা জানিয়ে দেন,যে কোন মূল্যে রাজ্যের সব ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাঁরা কাজ করে যাবেন। স্কুল ঠিক করো কর্মসূচির প্রচারে তাঁরা বড় আকারে নামবেন বলেও জানিয়ে দেন।

Be the first to comment