রোজদিন ডেস্ক :
উত্তরপ্রদেশের কৌশাম্বির পিপরিতে আজ বিকেলে বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে ১১ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন (11 Killed in UP Firecracker Factory)। আহত বেশ কয়েকজন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু আছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় এখন শুধুই হাহাকার। সূত্রের খবর, মানোরি পাওয়ার হাউসের কাছে এই বিস্ফোরণে সংশ্লিষ্ট এলাকায় ৫/৬ টি বাড়িও ধসে পড়েছে। বিস্ফোরণের অভিঘাতে ঘটনা স্থলের কাছে দিল্লি – হাওড়া রেল লাইনে ঘণ্টা খানেক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। আজমীঢ় -শিয়ালদা এক্সপ্রেসকে মানোরি স্টেশনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। দিল্লি – বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস সৈয়দ সারাওয়ান স্টেশনে থামিয়ে দেওয়া হয়।
এখন পর্যন্ত পাওয়া খবরে নিহতরা হলেন প্রিয়াঞ্জলি (৫), রবি (৮),অনশ(৬), নানা (৪), প্রভিন সিং (১৩), জাহ্নবী ( ১২), আদিত্য(১২), অঞ্জু,(৩২) আদিত্য(৮), জ্ঞান সিং (৪০), বিক্রম সরোজ (৩৫)।
ঘটনা স্থলে বারটির বেশি দমকল, চব্বিশটির বেশি অ্যাম্বুলেন্স, একাধিক উদ্ধার কারী বাহিনী কাজ করছেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। তিনি নিহতদের পরিবারকে অনুদান দেওয়া হবে বলে জানান।

Be the first to comment