Toll Tax Corruption, কলকাতা সহ একাধিক রাজ্যে ED-র অভিযান

Spread the love

রোজদিন ডেস্ক : 
এবার টোল কর আদায়ে (Toll Tax Corruption) দুর্নীতির অভিযোগ নিয়ে ইডি (ED)-র অভিযান চলছে৷ আজ কলকাতা সহ একাধিক রাজ্যে এই অভিযান চালাচ্ছেন তাঁরা। সূত্রের খবর, একাধিক রাজ্যে ১৪ জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। উত্তর প্রদেশ,মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ,জম্মু ইত্যাদি জায়গায় টোল কর আদায়ে দুর্নীতির বড় মাপের অভিযোগ এসেছে। গত বছর এই বিষয়ে এফআইআরের ভিত্তিতে তদন্ত চলছে। সূত্রের খবর টোল করের রসিদ তৈরি, সরকারি হিসাবের বাইরে টোল আদায় করে টাকা সরানোর মত অভিযোগ ও এসেছে। এর জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হোত। কলকাতার শেক্সপিয়ার সরণির এক আবাসনও সন্দেহের তালিকায় আছে ইডির।
দেশের বিভিন্ন স্থানে এক যোগে এই অভিযান চালিয়ে ইডি বহু নথিপত্র, ডিজিটাল ডিভাইস ইত্যাদির খোঁজ পেয়েছে। আরও খোঁজ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*