- আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রয়েছে একাধিক সরকারি কর্মসূচি।
- কর্মসূচি সেরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ।
- ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশি তলব, শেক্সপিয়ার সরনি থানায় হাজিরা তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের।
- আজই হাজিরার জন্য সমন সুমিত রায়কেও। তলব করা হলেও সোমবার যাননি তিনি।
- রাজ্য তথ্য কমিশনে নতুন সদস্য নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন।
- কলকাতার ট্রামের আধুনিকীকরণে আগ্রহী অস্ট্রেলিয়ার কয়েকটি সংস্থা। পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালেন অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল।
- ট্রামের পাশাপাশি মহানগরীর পরিবহণ নিয়েও কথা, জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
- নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়াল। এখন নিখোঁজ চার হাজারেরও বেশি। তাকিকায় অনেক ভারতীয়।
- সাতদিন ধরে ডিজিটাল অ্যারেস্ট, দিল্লির বর্ষীয়ান দম্পতি খোয়ালেন ৩০ লক্ষ টাকা।
- টোল ট্যাক্স আদায়ে দুর্নীতির অভিযোগে ইডির অভিযান। কলকাতা-সহ একাধিক রাজ্যের ১৪টি জায়গায় চলছে অভিযান।
- টোল ট্যাক্সের রসিদ তৈরি, সরকারি হিসেবের বাইরে টোল আদায় করে টাকা সরানোর মত অভিযোগও রয়েছে ইডির হাতে।
- নিম্নচাপের জের কাটছে না। সকাল থেকে বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে।

Be the first to comment