Jeetendra Mishra অযোধ্যায় রাম মন্দিরের প্রথম CEO হলেন

Spread the love

রোজদিন ডেস্ক :
অযোধ্যার রাম মন্দিরের প্রথম সিইও হচ্ছেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। তিনি এই মন্দিরের প্রশাসন-সহ সার্বিক ব্যবস্থাগুলি দেখবেন।
অপারেশন সিঁদুর খ্যাত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র গত এপ্রিল মাসে অবসর নিয়েছেন। পূর্ব উত্তর প্রদেশের দেওরিয়ার এই কর্মদক্ষ, পরিশ্রমী, দেশপ্রেমী প্রাক্তন এয়ার মার্শাল কে রাম মন্দির অছি পরিষদ তাঁদের প্রথম সিইও হিসাবে বেছে নিলেন৷
সম্প্রতি বিখ্যাত জনপ্রিয় এই মন্দিরে প্রণামী চুরি হওয়া নিয়ে দেশব্যাপী তোলপাড় ওঠে। কর্তৃপক্ষ মন্দিরের সার্বিক নিরাপত্তা, প্রশাসন ইত্যাদির দায়িত্ব দেওয়ার জন্য সিইও নিয়োগের সিদ্ধান্ত নেয়। কয়েক হাজার জনের আবেদনপত্র খতিয়ে দেখে সিঁদুর অভিযানখ্যাত জিতেন্দ্র মিশ্র-র নাম আজ সিইও পদে ঘোষণা করা হয়।

সিইও নিয়োগ সহ আজ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন রাম মন্দির অছি পরিষদ। এই প্রথম অছি পরিষদে একজন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরএসএসের সঙ্গে যুক্ত শিকোহাবাদের নির্মলা যাদব অছি পরিষদে এলেন৷ তিনি ছাড়া দিল্লিভিত্তিক মহেশ ভাগচন্দক ও অযোধ্যা অ্যাডভোকেট মদন মোহন পান্ডেও অছি পরিষদে এলেন৷
এতদিন মন্দিরের কোষাধ্যক্ষ পদে থাকা স্বামী গোবিন্দ গিরি-কে আজ সাধারণ সম্পাদক করা হোল। তিনি চম্পক রাই এর স্থলাভিষিক্ত হলেন। সূত্রের খবর অছি পরিষদে আসা মহেশ ভাগচন্দক কোষাধ্যক্ষর দায়িত্ব পাচ্ছেন। অছি পরিষদের মুখপাত্র হলেন শারদ শর্মা।
প্রসঙ্গত, রামমন্দিরের প্রণামী দুর্নীতির ঘটনায় এখন অবধি আট অভিযুক্ত জেলে আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*