১০টা

Spread the love
  1. রাম মন্দিরের জন্য প্রথমবার নিয়োগ করা হল চিফ এগজেকিউটিভ অফিসার। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জীতেন্দ্র মিশ্র-কে রাম মন্দির ট্রাস্টের সিইও হিসাবে নিয়োগ করা হল। বায়ুসেনার এই শীর্ষকর্তা অপারেশন সিঁদুর অভিযানের ওয়েস্টার্ন কম্যান্ডের প্রধান ছিলেন।
  2. সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একসঙ্গে ঘোষণা করলেন দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় আর বিমানবন্দর হবে।
  3. ডিভিসির জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১.২০ কিউসেক হারে জল ছেড়েছে। ডিভিসির জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। আর এতেই হাওড়া জেলার উদয়নারায়ণপুর, আমতায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।
  4. ভাঙতে হবে সাংসদের সেবাশ্রয়ের নির্মাণ। বুধবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। খেলার মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই নির্মাণ ভেঙে ফেলার দাবি জানিয়ে, মামলা করেছিলেন ফলতার বাসিন্দা আইনজীবী আমিনুদ্দিন খান।
  5. মঙ্গলবার রাত থেকে দফায় দফায় হওয়া প্রবল বর্ষণের জেরে দক্ষিণ-পূর্ব রেলের টিকিয়াপাড়া রেল ইয়ার্ডের একাধিক রেল ট্র্যাক জলমগ্ন হয়ে পড়েছে। রেল ট্র্যাকে জল জমে যাওয়ার ফলে লোকাল ট্রেনগুলির চলাচলে প্রভাব পড়েছে। জল জমে থাকা ট্র্যাকের উপর দিয়ে ট্রেন ধীর গতিতে চালানো হচ্ছে।
  6. অনলাইনে টাকা দেওয়ার নাম করে প্রতারণা, আটক দুই প্রতারক। মেচেদা বাজারের ঘটনা। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ।
  7. রিল বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের ঘটনা। নিখোঁজ যুবকের নাম মহম্মদ তৌহিদ আক্রম (৩০)। তিনি শিবপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
  8. নাগেরবাজার থানার একাধিক ফাস্ট ফুডের দোকান, রেস্তোরাঁ, হোটেলে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। জেলা জুড়ে চলছে খাদ্য নিরাপত্তা সপ্তাহ।
  9. রিষড়ায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানে আজ অভিযান চালান। সেখানে আধিকারিকরা দেখেন, মানুষের খাওয়ার উপযুক্ত নয়, এমন রঙ মেশানো হচ্ছে বিরিয়ানিতে। হলুদ রঙের বিরিয়ানি দেখে চমকে ওঠেন আধিকারিকরা। সঙ্গে সঙ্গে  দোকানদারকে ওই রঙ মেশানে বিরিয়ানি ফেলে দিতে বলেন।খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা দেখান যে বিরিয়ানিতে যে রঙ মেশানো হয়েছে হলুদ রঙ আনার জন্য, তা ইন্ডাস্ট্রিয়াল কালার। এগুলি সাধারণত কাঠ, গ্রিলে রঙ করার জন্য ব্যবহার করা হয়। প্যাকেটে বড় বড় হরফে লেখা রয়েছে, ‘নট ফর হিউম্যান কনজামশন’। এই রঙ যদি মানুষের পেটে যায়, তাহলে ক্যানসার পর্যন্ত হতে পারে।
  10. হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু। বুধবার দুপুরে বৃষ্টির জমা জলে তাঁর দেহ ভাসতে দেখা যায়। মৃত যুবকের নাম সহদেব বাছার (৩২)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*