রোজদিন ডেস্ক: পাকিস্তানের নারোওয়ালের সিরাজ গ্রামে শতাব্দীপ্রাচীন একটি মন্দির ভেঙে ফেলার (Temple demolished in Pakistan) অভিযোগ উঠেছে। সংখ্যালঘুদের অধিকার ভিত্তিক দল পিএমএমপি-র প্রধান আসলাম পারভেজ সাহোত্রা এর নিন্দা করে মন্দির পুনর্নির্মাণের দাবি করেছেন।
সূত্রের খবর কট্টর দক্ষিণপন্থী ইসলামি দল টিএলপি একটি মাদ্রাসা সম্প্রসারণের জন্য মন্দিরটি ভেঙে দেয় বলে অভিযোগ। এতে স্থানীয় মানুষজন ক্ষুব্ধ। জাতি ধর্ম নির্বিশেষে এই মন্দির পুনর্নির্মাণের দাবি করা হয়েছে।
পাকিস্তান সরকারের দাবি, প্রবল বৃষ্টির জন্য এই শতাব্দী প্রাচীন মন্দিরটি ধসে পড়েছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের হাওড়ায় মূর্তি ভাঙার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দু ধর্মাবলম্বী হয়ে তিনি কেন রাতের অন্ধকারে মূর্তি ভাঙলেন তা নিয়ে বিস্মিত স্থানীয় মানুষ।
রাজ্যে পালাবদলের পর এবার মোমিনপুরে জন্মাষ্টমীর উৎসবের দায়িত্ব হিন্দুরাই নেবে বলে বিজেপি নেতা রাকেশ সিং জানিয়েছেন।
আগে এলাকার হিন্দু – মুসলমানরা মিলে মিশে এই উৎদবের আয়োজন করতেন
বলে জানা যায়।

Be the first to comment