রোজদিন ডেস্ক: হড়পা বানে বিধ্বস্ত নেপাল এই বিপর্যয়ের জন্য ভারত, চিন ও আমেরিকা কে দায়ী করে ক্ষতিপূরণের দাবি করেছে। বিপর্যস্ত দেশটির অভিযোগ, এই তিন দেশের কার্বন নিঃসরণের জন্য উষ্ণ হচ্ছে পৃথিবী। গলে যাচ্ছে হিমবাহ। নেপালের সাম্প্রতিক নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগের জন্য ও
এরাই দায়ী।
অন্যদিকে নেপালে নিখোঁজ থাকা এই রাজ্যের পর্যটকদের এখন ও খোঁজ মেলেনি। পরিজন রা অধীর আগ্রহে তাঁদের খবরের আশায় আছেন।
বুধবার ভয়ঙ্কর এই বিপর্যয়ে নিহতের সংখ্যা বারোশো ছাড়িয়েছে। নিখোঁজ কয়েক হাজার। প্রিয়জনের খোঁজে গোটা নেপালে এখন শুধু ই হাহাকার।
থামছে না মৃত্যু মিছিল ও। এই সংখ্যা আর ও বাড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট মহল।
বিপর্যয়ের কারণ নিয়েও কাটা ছেঁড়া অব্যাহত।

Be the first to comment